২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

দেশরত্ম শেখ হাসিনার স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানে আগামী প্রজন্মকে শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে

চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, বাংলাদেশের শিক্ষাখাত বর্তমানে বিশাল পরিবর্তন এসেছে। আগের আমলে বিদ্যালয় সংকটের কারনে লেখাপড়া করতে শিক্ষার্থীদেরকে প্রতিদিন পায়ে হেঁেট দীর্ঘপথ ফাড়ি দিতে হতো। এখন বাড়ির পাশেই বিদ্যালয়ে স্বাচ্ছন্দে লেখাপড়া করতে পারছেনা শিক্ষার্থীরা। তিনি বলেন, শিক্ষাখাতের এ ধরণের পরিবর্তনের পেছনে দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের শতভাগ অবদান রয়েছে। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে। এখন শিক্ষাখাতে কোন ধরণের ঘাটতি নেই। তাই বলবো দেশরত্ম শেখ হাসিনারন স্বনির্ভর বাংলা বির্নিমানে আগামী প্রজন্মকে শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শনিবার সকালে কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া কলেজের অধ্যক্ষ আলহাজ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ সাহাবুদ্দিন মাহমুদ। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলহাজ একেএম সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কলেজের অভিভাবক প্রতিনিধি সদস্য মো.জোবাইর বিএসসি, কমিটির সদস্য ফয়সাল চৌধুরী, ক্রীড়া উদযাপন পরিষদের আহবায়ক মোস্তাক আহমদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপক হারুনর রশিদ, অধ্যাপক সামসুল হুদা, অধ্যাপক মুজিবুল হক রতন। অনুষ্টানে প্রধান অতিথি সালাহউদ্দিন সিআইপি ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দ কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্টানে কলেজ পরিচালনা কমিটির সকল সদস্য, সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।