মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে

শেয়ার করুন

received_1826019104322989
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহা পরিচালক মো.শাহ আলমগীর বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাঠকের আস্থা ধরে রেখে সুশাসন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।
পিআইবি’র আয়োজনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগীতায় কক্সবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য চার দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
received_1826018977656335
সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিককে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী হতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি নিজেরাও ব্যক্তি উদ্যোগে নিজেদের দক্ষতা অর্জনে কাজ করতে হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের।
received_1826019020989664
সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ খুবই উপযোগি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য সরবরাহে এ প্রশিক্ষণ সাংবাদিকদের মধ্যে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনের সার্বিক সমন্বয়নের দায়িত্ব পালন করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান ।

শেয়ার করুন