২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

দেশ বাঁচাতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে

Bsu kormosala coxsbazar 13
এ দেশ আমার, এ মাটি আমার। তাই যে কোন সংকটময় মূহুর্তে দেশকে বাঁচাতে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শ্রেণী-পেশার মানুষকে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সন্ত্রাস বিরোধী শহীদ রাজু দিবস ও  দিনব্যাপী সাংগঠনিক কর্মশালার সমাপনী অধিবেশনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খেলাঘর আসরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল এ কথা বলেন।
দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে লড়াই-সংগ্রামের ঐহিত্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।
জেলা সংসদের সহ-সভাপতি অর্পন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী।
শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা সংসদের সহ-সভাপতি অনুপম চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক পাভেল দাশ, দপ্তর সম্পাদক রাহুল মহাজন, সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক নন্দিতা সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক আবির আচার্য্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন নিশাত, ছাত্র ইউনিয়ন নেতা সুজন নাথ, মো. আজিজ, মেহেদি হাসান, মো. আরিফ ও রাফি হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে নানা রং এ ঢং এ যুদ্ধাপরাধীদের বিচার কার্যকে বিলম্বিত করা হচ্ছে। অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরসহ ড. হুমায়ুন আযাদ, রাজীব হায়দার ও লেখক অভিজিৎ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।