২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

‘দেশ ছাড়ার বক্তব্য নিয়ে বিএনপি পলিটিক্স করছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, বলেছিলাম- খাই খাই ভালো না। কিন্তু তারা (বিএনপি) এখন আমার বক্তব্য নিয়ে পলিটিক্স শুরু করে দিয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। নয় বছর ধরে প্রবাসে আছে একজন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি তিক্ততা বাড়াতে চাই না। কিন্তু আওয়ামী লীগের হাওয়া ভবন আর খাওয়া ভবন তৈরির রেকর্ড নেই। ভবিষ্যতেও থাকবে না। এর আগে আমরাও ক্ষমতার বাইরে গেছি। কিন্তু আমাদের কোনো নেতা পালিয়ে যাননি।’

তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হেরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে খুন করেছে বিএনপি।’

নির্বাচন নিয়ে সাংবাদিকের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুসারে।’

তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া খালেদা বা বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে আসলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।’

অনুষ্ঠানে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি স্বাক্ষর হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।