১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

দেড় লাখ রোহিঙ্গা শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পের ৪৫টি সাইটে ১ লাখ ৫২ হাজার ৩৫৬ জন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৬৬৫ জন শিশু নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩৬ হাজার ৬৯২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা ইপিআই সেন্টারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন খান আলমগীর এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশী শিশুদের পাশাপাশি আগামী ১৮ থেকে ২২ জুন রোহিঙ্গা ক্যাম্পে জন্মগ্রহণ করা শিশুদেরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।  ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের ৪৫টি সাইটে আমরা এই টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, ক্যাম্পের ৪৫টি সাইটে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবে ৪১৬টি ভ্রাম্যমান টিম। প্রতিটি টিমে ৪ জন থাকবেন, যেখানে ২ জন সুপারভাইজার আর ২ জন ভলান্টিয়ার।
ডা. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘রোহিঙ্গা মায়েরা বাংলাদেশীদের চেয়ে তুলনামূলকভাবে কম সচেতন। শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে তাদের মাথাব্যথা থাকে না। যার ফলে স্বাস্থ্যসহ মৃত্যু ঝুঁকিতে থাকে শিশুরা। তাই ভিটামিন ‘এ’ জাতীয় বিভিন্ন রোগ দূর করতে রোহিঙ্গা ক্যাম্পে এই ক্যাম্পেইন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এসব রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’
এদিকে, কক্সবাজারের আট উপজেলার ৪ লাখ ৮৩ হাজার ৯৮৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। আগামী ১৮ থেকে ২২ জুন জেলার ১ হাজার ৮০২টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ৭২ ইউনিয়নের ২১৬ ওয়ার্ডে সচেতনতার জন্য পুষ্টিবার্তাও প্রচার করা হবে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।