১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

দূর্যোগের সময় সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে

MP Eliasকক্সবাজার-১( চকরিয়া পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, যে কোন দূর্যোগের সময় এই সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। বন্যা দূর্গতদের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগ্রিয়ে আসতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও গ্রামীন অবকাঠামো গুলোও অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের কাজ করা হবে। বন্যার ক্ষয়ক্ষতি যাতে অতি সত্তর কাটিয়ে উঠা যায় সেজন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১১ জুলাই দুপুরে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঢেমুশিয়া উচ্চ বিদ্যালয়ে ইউএসএআইডি’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় এসএআরপিভির মাধ্যমে দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএআরপিভি’র প্রধান নির্বাহী মোহাম্মদ শহিদুল হক, কেয়ার বাংলাদেশের সমন্বয়ক মোঃ শফিকুর রহমান, এসএআরপিভি’র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকছুদুল আলম মুহিত, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, এসএআরপিভি’র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার নাজমুল হক নেহাল, উপজেলা ফোকাল পার্সন রাজেশ শর্মা, দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ফ্যাসিলিটেটর ইয়াছমিন সুলতানা, সুমি দত্ত, সাজ্জাদ হোসেন, ইউনিয়ন সুপার ভাইজার ফোরকান ও মোঃ খোরশেদ আলম মানিক, জিয়া, কেয়ার বাংলাদেশের ডিজেস্টার ফোকাল পার্সন এম ডি বাবুল আজম ও কেয়ারের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের জন প্রতিনিধি বৃন্দ।ইউএসএআইডি’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় এসএআরপিভি সহযোগিতায় গত ৬ জুলাই থেকে এ উপজেলায় ১০টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০০(তিন হাজার ) পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারের মধ্যে ১৯ কেজি গম, ৩.৬৭৪ কেজি তৈল,০.৫ কেজি ডাল বিতরণ করা হয়। গতকাল ১১ জুলাই বন্যা দুর্গতদের মাঝে এবারের মতো এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।