১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দূর্ঘটনায় আহত মাওলানা আব্দুুচ্ছালাম কুদছীর ইন্তেকাল : আজ বিকাল সাড়ে ৫টায় জানাযা

সড়ক দূর্ঘটনায় আহত রামুর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুচ্ছালাম কুদছী আজ শনিবার ৭ এপ্রিল ভোর ৫টা ২০ মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আবদুচ্ছালাম কুদছী রামুর রাজারকুল আসমা ছিদ্দিকা (র.) মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা যুগ্ম সম্পাদক এবং কক্সবাজার ইসলামী সাহিত্য এ গবেষণা পরিষদের সভাপতি। ২৯ মার্চ লিংক রোড থেকে মোটর সাইকেল যোগে রামু ফেরার পথে চট্টগ্রামগামী শ্যামলী চেয়ারকোচ (ঢাকা মেট্রো-ব-১৪৮৮৭০) ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম পাচলাইশ অবস্থিত ট্রিটমেন্ট হসপিটাল নামের এক বেসরকারি হাসপাতালে তাকে রেফার করা হয়। গতকাল বিকেলে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
মাওলানা আবদুচ্ছালাম কুদছী রামুর রাজারকুল ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের মরহুম ঠান্ডা মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার ৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় রামুর রাজারকুল আসমা ছিদ্দিকা (র.) মাদরাসা মাঠে মরহুমের নামাজা জানাযা অনুষ্ঠিত হবে। মাওলানা আবদুচ্ছালাম কুদছী ধর্মীয় শিক্ষার প্রসার ছাড়াও দীর্ঘদিন লেখালেখি করতেন। এছাড়াও তিনি রামু বাইপাস কেন্দ্রিয় জামে মসজিদ প্রতিষ্ঠাত অগ্রনী ভূমিকা পালন করেন।
এদিকে সংবাদকর্মী আবু বকর ছিদ্দিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় রামুর রাজারকুল আসমা ছিদ্দিকা (রঃ)বালিকা মাদ্রাসার মাঠে মরহুম মাওলানা আবদুচ্ছালাম কুদছীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।