৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

দুর্দিনে কৃষকের পাশে কক্সবাজার শহর ছাত্রলীগ

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা সংকটের কারণে লোকের অভাবে ধান কাটতে না পারায় কৃষককে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের কর্মীরা।

এরই ধারায় কক্সবাজার শহর ছাত্রলীগের সহ- সম্পাদক মোস্তফা বিন ছিদ্দিক এর নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের ধাওন খালীর কৃষক আব্দুল গণির ৩ কানি ধান কেটে ঘরে পৌছে দেওয়া দেন। এবং তার সাথে ছিলেন ছাত্রলীগ কর্মী ফাহিম, সামসেদ, সোয়াইব, নাছির প্রমুখ।

দেশের পরিস্থিতি দিন দিন খারাপ ও করোনা ঝুকিতে লক ডাউন থাকায় কৃষক পাচ্ছেনা লোক। এমন অবস্থায় দিশেহারার মতো হয়ে পড়েছে গ্রামের কৃষকরা। নিয়মিত পারিশ্রমিক এর তিন গুণ বাড়িয়ে দিতে চাইলে ও রাজি হচ্ছে না কৃষি শ্রমিকরা। এমন লোক সংকটে আগে কখনো পড়েনি বলে জানিয়েছে ধাওনখালীর কৃষক আব্দুল গণি।

কৃষক আব্দুল গণি অত্যন্ত আনন্দের সাথে জানান, সবাই যদি এভাবে আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। এবং কক্সবাজার শহর ছাত্রলীগের এই সাহায্য তাদের জন্য অনেকটা আশার আলো দেখালো।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়াতে কৃষক আব্দুল গণি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কক্সবাজার শহর ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

কক্সবাজার শহর ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তফা বিন ছিদ্দিক জানান, ‘দুর্দিনে ছাত্রলীগ মানুষের পাশেই থাকে। এটাই ছাত্রলীগের বিশেষ বৈশিষ্ট্য। এবারও করোনাভাইরাসের ভয়াবহ মহামারীতে বিপদে সবার আগে আমরা সব মানুষের পাশে দিনরাত আছি আর থাকব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।