২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

দুর্গম পথ পাড়ি দিয়ে দুর্গতদের পাশে আ’লীগ

কখনো মোটরসাইকেল, কখনো স্প্রিডবোট আবার কখনো কয়েক মাইল দুর্গম পথে হেঁটে ঘূর্ণিঝড় মোরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শাহাপরীর দ্বীপে পৌঁছেছে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল। দুর্গত এলাকায় পৌঁছে মোরায় আক্রান্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা।

 

ওবায়দুল কাদেরের নেতৃত্বে শুক্রবার সকালে টেকনাফ পৌঁছায় দলটি। প্রথমে মোরায় ক্ষতিগ্রস্ত টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের বিশেষ টিম দেশের সর্বদক্ষিণের জনপদ শাহাপরীর দ্বীপে পৌঁছায়। শাহাপরীর দ্বীপে পৌঁছে তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরাদর্শন করেন।

 

শাহপরীর দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বেলা ১১টায় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ওবায়দুল কাদের। এ সময় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কেউ না খেয়ে থাকবে না। সবাই সব ধরনের সহযোগিতা পাবে। প্রধানমন্ত্রী এ সব কার্যক্রম মনিটরিং করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি ভাঙা ক্যাসেট বাজিয়ে চলেছে। সাধারণ মানুষের পাশে তারা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

 

এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দল সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ বিতরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।