মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

দুপুর গড়াতেই জনসমুদ্রে পরিণত হলো শেখ কামাল স্টেডিয়াম

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ৫ বছর পর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিকত ক্রিকেট স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে কক্সবাজারে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সমাবেশ স্থল থেকে শুরু করে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বিমানবন্দর সড়ক ছেয়ে গেছে ব্যানারে-পোস্টারে। পথে পথে বানানো হয়েছে তোরণ। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই জনসভাস্থল কোলে লোকারন্য হয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া জনসভার আশপাশের এলাকা ও সড়কে সমাবেশে আসা লোকজনের ভীড় দেখা যায়। ব্যান্ডপার্টি, সাজানো নৌকা, রংবেরঙের পোশাক পরে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশেস্থলে আসছেন।
মূল সভাস্থলের আগে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি শেষে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে।
নেতাকর্মীরা জানান, তীব্র রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে যত কষ্টই হোক, সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চে বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যডভোকেট রণজিত দাশ বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে কক্সবাজারে আসবেন। তাই সরকারের উপকারভোগীরা এক নজর দেখতে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন।

শেয়ার করুন