মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

দু’দিনের সফরে এখন কক্সবাজারে এসেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আবদুল্লাহ দু’দিনের সফরে কক্সবাজার এসেছেন। শনিবার ২০ মার্চ সকাল ১০ টার দিকে তিনি স্বপরিবারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সহ উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কক্সবাজারে অবস্থানকালে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট আলহাজ্ব শেখ মোঃ আবদুল্লাহ শানিবার বিকেলে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্যাগোডা ভিত্তিক শিক্ষায় প্রাক প্রাথমিক শিশুদের মেধা বিকাশে ভূমিকা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন, রোববার রামুতে বৌদ্ধ রাং কোট বনাশ্রম ও রাম মন্দির পরিদর্শন করবেন। তিনি রোববার বেলা দু’টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

শেয়ার করুন