১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩ | ২৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দু’ইউনিয়নের জনসাধারণ মরণফাঁদে পরিণত সড়ক দিয়ে যাতায়াত করছে দীর্ঘদিন

মোঃ কাওছার ঊদ্দীন, ঈদগাঁওঃ 

কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও টু গোমাতলী সড়কটির ইসলামাবাদ ইউনিয়নের বাঁসঘাটা এলাকায় মরণফাঁদ পরিণত হয়েছে।

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর, ইউপের খীল, হিন্দুপাড়া, সিকদার পাড়া, বোয়াল খালী, পাঁহাশিয়াখালী, টেক পাড়া, এবং পোকখালী ইউনিয়নের ইছা খালী, নতুন বাজার, বাংলাবাজার, গোমাতলী সহ বিভিন্ন এলাকার প্রায় ২০(হাজার) বেশি জনসাধারণের যোগাযোগ মাধ্যম এ সড়কটি।

রবিবার (২১ জুন) সকালে পোকখালী ইউনিয়নের গোমাতলী থেকে আসা টমটম, অটোরিকশা, সিএনজি, বাঁসঘাটা এলাকায় সড়কের কাঁদা ভর্তি গর্তে ঈদগাঁওগামী যাত্রীবাহী টমটম, অটোরিকশা ,সিএনজি, আটকে যায়। এসময়
যাত্রীবাহী টমটম, অটোরিকশা ,সিএনজি সামনের দিক সড়কে কার্পেটিংয়ের সঙ্গে লেগে থাকতে দেখা যায়। পরে শ্রমিকরা চাকার নিচ থেকে কাঁদা সরিয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে দেখা যায়।

টমটম, অটোরিকশা, সিএনজি, চালকরা জানান- প্রায় এক বছর ধরে সড়কটির অবস্থা বেহাল। গত এক বছর থেকে সড়কের গর্তে পানি জমে কাঁদা পরিণত হয়। এতে গাড়ি আটকে যায়। এর কারণে মাঝে মাঝে গাড়ি বিকল হয়ে পড়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে এই মরণফাঁদে পরিণত সড়কটি দিয়ে আমাদের যাতায়াত দীর্ঘদিন ধরে। স্থানীয় জনপ্রতিনিধিরা মরণফাঁদে পরিণত সড়কটি কাজ করার জন্য এগিয়ে আসেন, আমাদের উপকৃত হতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।