মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক যাবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন

full_1871302_1479287356প্রবাসীকল্যাণ ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আশা প্রকাশ করে বলেছেন, মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার শিগগির খুলে যাবে। সকালে মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদেরকে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুর দিকে শ্রমিক পাঠানো শুরুর আশা করছেন তিনি।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট আনাক জায়েমের নেতৃত্বে বাংলাদেশে আসা প্রতিনিধি দল বুধবার সকালে ঢাকা ছেড়েছে। এর কিছুক্ষণ পর মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মন্ত্রী বলেন, ‘তাদের টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা মৌখিকভাবে বলেছে লোক নেবে। এখন চাহিদাপত্র পাওয়া গেলেই লোক পাঠানো সম্ভব হবে।’ তবে এখনও এই চাহিদাপত্র পাওয়া যায়নি বলে জানান মন্ত্রী।

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ কার্যত সাত বছর ধরে। মাঝে সরকারিভাবে শ্রমিক পাঠানো শুরু হলেও গেছে নগণ্য সংখ্যক। কিন্তু বাংলাদেশিদের মধ্যে এই দেশটিতে কাজ করার বিষয়ে ব্যাপক আগ্রহ আছে।

সরকারিভাবে জনশক্তি রপ্তানিতে ব্যর্থতার পর চলতি বছর ১৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে (জিটুজি প্লাস পদ্ধতিতে) শ্রমিক পাঠানোর চুক্তি হয়েছে। সেটাও ১০ মাস হয়ে গেলো। প্রতিবারই নানা জটিলতায় আটকে যাচ্ছে জনশক্তি রপ্তানি। তবে এবার আর তেমন কোনো জটিলতা থাকছে না বলে আশা করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

শেয়ার করুন