মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দুই সংবাদ কর্মী আটক

শেয়ার করুন

Sadabajiমাসুদা আক্তার সাথী নামে এক নারীকে মাদক বিক্রির সাথে জড়িত ভয় দেখিয়ে চাঁদাদাবি এবং শ্লীলতাহানীর চেষ্টায় এমকে এরশাদ ও মনির খান নামে দুই সংবাদ কর্মীকে আটক করেছে জনতা। পরে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার জিন্টুমালের মার্কেটের তৃতীয় তলায় খলিলুর রহমানের বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজী ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছে মাসুদার স্বামী মো. খলিলুর রহমান। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, শহরের পুরান বাজার জাফরাবাদ এলাকার মৃত জব্বার খানের ছেলে চাঁদপুর সংবাদ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মনির খান ও রঘুনাথপুর এলাকার বাসিন্দা চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক এমকে এরশাদ খানকে আটক করা হয়েছে। নুরুল হক আরো জানান, এদিন দুপুরে খলিলুর রহমানের বাসায় গিয়ে ঐ সংবাদকর্মীরা খলিলুর রহমানের স্ত্রী মাসুদাকে মাদক বিক্রি করে, পুলিশকে জানিয়ে দিবে ইত্যাদি বলে ভয় দেখায়। এক পর্যায়ে ওই মহিলার নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে মহিলার শ্লীলতাহানীর চেষ্টা করে। মহিলার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসে এবং এরশাদ ও মনিরকে আটকে রাখে। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন পিপিএম জানান, আটককৃত দুই সংবাদ কর্মীদের বিরুদ্ধে পূর্বের বহু অভিযোগ রয়েছে। চাঁদাবাজী ও শ্লীলতাহানীর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্ততি নেয়া হচ্ছে।

শেয়ার করুন