১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

দুই শতাধিক গ্রাহককে ডেকে পুলিশ ক্লিয়ারেন্স তুলে দিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান

বিশেষ প্রতিবেদক:

পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্সে কোন পুলিশ সদস্য অর্থ দাবি করলে কিংবা হয়রানী করলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

সোমবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করা দুই শতাধিক গ্রাহককে ডেকে সারিবদ্ধভাবে নিজ হাতে পুলিশ ক্লিয়ারেন্স বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, কারো কোন অভিযোগ বা সহযোগীতা লাগলে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এদিকে স্বল্প সময়ে ও খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়ে খুশি গ্রাহকরা।

অনলাইনে আবেদন করার পর জেলার ৯টি থানায় গ্রাহকরা সরাসরি পুলিশ ক্লিয়ারেন্সের এই সেবা পাবেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।