৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

দুই রোহিঙ্গার পেটে ৯ হাজার ইয়াবা

কক্সবাজারসময় ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যদিও আটককৃতদের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র মিলেছে।

জব্দকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা হলেন- নজরুল ইসলাম (৪৬) ও মোহাম্মদ জোবায়ের (২২)।

বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি বলেন, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন দুই ব্যক্তি। সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের ডেকে নেন। জিজ্ঞাসাবাদে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়। পরবর্তীতে নজরুল ইসলাম ও মোহাম্মদ জোবায়ের নামে ওই দুজনকে হেফাজতে নিয়ে তল্লাশি ও বিশদ জিজ্ঞাসাবাদ করা হয়।

তখন দুজনই স্বীকার করেন, তারা পেটের ভেতর ইয়াবা বহন করছেন। প্রায় ৯ হাজার ইয়াবা কালো টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় গিলে পেটে ঢোকানো হয়েছে বলেও জানান তারা।

এপিবিএনের এ কর্মকর্তা আরও বলেন, অনেক আগে বাংলাদেশে অবস্থান নেয়া নজরুল ইসলাম ও মোহাম্মদ জোবায়ের ওষুধ কোম্পানিতে চাকরিও করেছেন। সেই সুবাদে রাঙ্গুনিয়ার লক্ষ্মীরখিল এলাকায় বসবাস করে আসছিলেন তারা। আর সেই ঠিকানা ব্যবহার করেই তারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন।

দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।