২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

‘দুই মাসের মধ্যে কক্সবাজার বিমান বন্দরে দিবারাত্রি ফ্লাইট চালু হবে’

সুজাউদ্দিন রুবেল::

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি ফ্লাইট চালু হবে। এ লক্ষে কাজ শুরু হবে; যা আগামী দুই মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে। এরপর থেকে কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘন্টা বিমান উঠানামা করতে পারবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে নব-নির্মিত বর্ধিত ডমেস্টিক ডির্পাচার লাউঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক স্বপ্ন। প্রধানমন্ত্রী চান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রাচ্য এবং প্রাশ্চত্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কক্সবাজারসহ প্রত্যেক বিমানবন্দরে রাত-দিন ২৪ ঘন্টা বিমান উঠানামা করে তার ব্যবস্থা নেয়ার জন্য। সে লক্ষে কক্সবাজার বিমানবন্দরই প্রথম কাজ শুরু করা হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী কক্সবাজার বিমানবন্দরের সামগ্রিক উন্নয়ন কাজের অগ্রগতি সরজমিনে ঘুরে ঘুরে দেখেন এবং প্রকল্প কর্মকর্তাদের সাথে কথা বলেন। এরপর প্রায় ৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ৩’শ আসন বিশিষ্ট যাত্রীদের জন্য নির্মিত ডমেস্টিক ডির্পাচার লাউঞ্জ পরিদর্শন করেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র: দৈনিক কক্সবাজার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।