৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

দুই বছরের জন্য আবারো বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্লোর প্রাইজ ছিল ৬০ কোটি টাকা। তার চেয়ে বেশি দিয়ে স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এক্ষেত্রে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে রবির লোগো শোভা পাবে।

রবির স্পন্সর হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘পুরুষ, মহিলা, অনুর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দলের আগামী দুই বছর রবি আমাদের স্পন্সরশিপ পেয়েছে। এর আগের দুই বছরও তারা ছিল। আমাদের এখানে অংশগ্রহণ করেছে রবি এবং প্রাণ। পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো করে করা হয়েছে। আমাদের চাটার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে। আমাদের ফ্লোর প্রাইজ যেটা দেওয়া ছিল সেটা ক্রস করেছে রবি।’

তিনি আরো বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। আমার খুব খুশি এবং গর্বিত রবি আমাদের সঙ্গে দ্বিতীয় বারের মতো থাকায়। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশা করি এই ধারা অব্যহত থাকবে। গতবারের চেয়ে ৫০ ভাগ বেশি! এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে ‘

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করছে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। রবি তৈরি করছে বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। আমরা এক সঙ্গে ছিলাম, আগামীতেও আমেরা একসঙ্গে থাকব।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেটা ছিল সেটা মিট করা হয়েছে। ওটাই গুরুত্বপূর্ন। ওটা মিট না করতে পারলেতো আমরা চুক্তি করতাম না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।