১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দীর্ঘদেহী রামু’র জিন্নাত আলী’র মৃত্যুতে ডিসি কামাল হোসেনের শোক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশের সর্বোচ্চ লম্বা মানুষ রামু’র জিন্নাত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে মঙ্গলবার ২৮ এপ্রিল দেওয়া এক স্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন। সাড়ে ৮ ফুট দীর্ঘ জিন্নাত আলী ২৮ এপ্রিল রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, জিন্নাত আলীকে গত বছর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি বাড়ি, রামু’র গর্জনিয়া বাজারে দোকানের জমি সরকারিভাবে তার নামে জমি রেজিষ্ট্রেশন করে দেওয়া হয়। পরে গর্জনিয়া বাজারের জমিতে ‘জিন্নাত স্টোর’ নামক একটি দোকান নির্মান করে দিয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন নিজে গিয়ে আনুষ্ঠানিকভাবে দোকানটি উদ্বোধন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।