২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দারুল আরক্বমে ‘হিফজ সবক’ প্রদান


কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদরাসায় ‘হিফজ সবক’ প্রদান সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) বাদে আসর মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার উদ্দিন চৌধুরী।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজির সভাপতিত্বে এতে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চকরিয়া থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ আবদুল আলিম, মাওলানা হাফেজ আজিজুল ইসলাম, মাওলানা হাফেজ সাজেদুর রহমান, মাওলানা হাফেজ মোহাম্মদ জুনাইদ, মাওলানা হাফেজ আবু ছিদ্দিক প্রমুখ।
সভা শেষে ৪ জন ছাত্রছাত্রীকে নতুন ‘হেফজ সবক’ প্রদান করেন বদর মোকাম জামে মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি। মাদরাসা সবক প্রদান অনুষ্ঠান ও শিক্ষার সুন্দর পরিবেশ দেখে সন্তুষ প্রকাশ করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল কুদ্দুস। তিনি দ্বীনি শিক্ষা প্রসারে ব্যক্তিগতভাবে সাধ্যমতো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে মাদরাসাটির সফলতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।