২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

দলমত ও স্বার্থের উর্ধ্বে উঠে অপরাধীদের কঠোর হাতে দমন করুন- এমপি বদি

teknaf-pic-c-28-11-17
টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের সভায় এমপি আব্দুর রহমান বদি বলেছেন মাদক ও মানব পাচারমুক্ত টেকনাফ গড়তে দলমত ও স্বার্থের উর্ধ্বে উঠে অপরাধীদেও কঠোর হাতে দমন করতে সকলের আন্তরিক সহায়তা প্রয়োজন। এই লক্ষ্যে পুরাতন তালিকাসমুহ হালনাগাদ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। মানব পাচারের মতো ইয়াবা বাণিজ্যকে জিরো টলারেন্সে নিয়ে আসতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই ব্যাপারে স্ব স্ব পৌর মেয়র,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের সর্তক থাকার নির্দেশনা প্রদান করা হয়। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

জানা যায়-২৮ নভেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।এতে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি (সিআইপি)।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বড়–য়া,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির,আইন-শৃংখলা কমিটির সদস্য আবুল কালামসহ আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে,আইন-শৃঙ্খলা ও চোরাচালান দমনের বিভিন্ন বিষয়,ইয়াবা চোরাচালান প্রতিরোধ,সেন্টমার্টিন মালামাল নিয়ে যাওয়া,ইয়াবা ব্যবসায়ীদের নতুন তালিকা তৈরীসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এমপি বদিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যা তাহেরা আক্তার মিলি। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।