মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

দমদমিয়ায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া থেকে বিজিবি অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। ১৮ সেপ্টেম্বর ভোর রাত ৫টায় দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান “১৮ সেপ্টেম্বর অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ওমরখাল বরাবর নাফ নদীর কিনারায় নিয়মিত টহলে গমন করে। টহলকালীন আনুমানিক ৫ঘটিকায় মায়ানমার হতে একটি ইঞ্জিনচালিত নৌকা ওমরখাল বরবার নাফ নদীর কিনারায় একজন লোককে নামিয়ে দিয়ে পুনরায় মায়ানমারের দিকে গমনের প্রাক্কালে টহলদলের দৃষ্টি গোচর হয়। এমতাবস্থায় টহলদল দ্রুত বর্ণিত স্থানে গমন করে ইয়াবা পাচারকারীকে আটকের নিমিত্তে ধাওয়া করলে সে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”।

শেয়ার করুন