মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দক্ষিন বাইশারি তরুন সংঘের মাহফিল সম্পন্ন

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী তরুন সংঘ কর্তৃক আয়োজিত ১৯তম সিরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান বক্তা ঢাকা মুসলিম নগর বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ, ক্বারী ইমরান হোছাইন জাফরী বলেন, দুনিয়াবী জীবনে রাসুল (সা:) এর আদর্শকে লালিত করলেই তবে আখেরাতে মিলবে মুক্তি। কারণ রাসুল (সা:) এর আদর্শই হচ্ছে উত্তম আদর্শ।
তিনি আরো বলেন, ইসলামকে প্রচার ও প্রসার করতে গিয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কাফেরদের হাজারো নির্যাতন সহ্য করে গেছেন। বর্তমানেও যারা আল্লাহ ও রাসুলের সেই অমিত্ব বানী প্রচার করছেন তাদের উপর চলছে জেল-জুলুম-নির্যাতন। তাছাড়া বর্তমানে একটি বিশেষ গোষ্ঠি আলেমদের কন্ঠ রোধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানান তিনি।
এতে বিশেষ বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কক্সবাজার মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ইউনুছ বিন নজিরী, গর্জনীয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ফয়সাল হোছাইন, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রিদওয়ানুল হক, মাদ্রাসা আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানা নির্বাহী পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম।
১১ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় গোরস্থান মাঠে দক্ষিন বাইশারী তরুন সংঘ কর্তৃক আয়োজিত দিন ব্যাপি সীরাতুন্নবী (সা:) মাহফিলে সভাপতিত্ব করেন লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মোতাহের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, তরুন সংঘের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মুফিজুর রহমান ও ছাত্রলীগ সভাপতি মোঃ শাহিন প্রমুখ।

শেয়ার করুন