মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দক্ষিণ মরিচ্যায় ‘বঙ্গবন্ধু টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুমঃ

উখিয়ার দক্ষিণ মরিচ্যা বঙ্গবন্ধু টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ মরিচ্যা চন্দ্রবনিয়া খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় পত্রিকা দৈনিক আলোকিত বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজার সময়ের প্রতিষ্ঠাতা সম্পাদক এএইচ সেলিম উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ বলেন, যুবসমাজকে ইয়াবাসহ সকল মাদক থেকে দূরে রাখতে ও নানা অপরাধ প্রবণতা কমাতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধূলা মানুষের স্বাস্থ্য ভাল রাখতে ভূমিকা পালন করে, ক্রীড়াই পারে সামাজিক অবক্ষয় রোধ করতে। এই ক্রিকেট খেলার কারণে বাংলাদেশ আজ সারাবিশ্বেই পরিচিতি লাভ করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ যুব কল্যাণ ট্রাস্টের সভাপতি এডভোকেট দীপন বড়ুয়া, হলদিয়া পালং ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিপন বড়ুয়া ও সংবাদকর্মী কনক বড়ুয়াসহ আরো অনেকে।

শেয়ার করুন