মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৯ মে

শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, আগামী ৯ মে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রশাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী হং ইয়ন-শিক মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পর এ নির্বাচনের তারিখ জানানো হয়।

প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ার পর ৬০ দিনের মধ্যে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সাংবিধানিক আদালত পার্ক জিউন-হাইকে অভিশংসনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে বহাল রাখায় ১০ মার্চ এ সাবেক প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হন।

প্রধানমন্ত্রী হোয়ান কিয়ো-আন মন্ত্রী পরিষদের বৈঠক চলাকালে বলেন, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হোয়াং আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।

শেয়ার করুন