৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

দক্ষিণ এশিয়ার ‘সব চেয়ে সুখী’ দেশ পাকিস্তান!

জাতিসংঘের বার্ষিক ‘দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭’ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশের মর্যাদা পেয়েছে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নরওয়ে। আর সবচেয়ে দুঃখী দেশ হচ্ছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বাসিন্দারা। অন্যদিকে এ তালিকায় ১১০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখী দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে পাকিস্তান।

সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭ প্রকাশ করেছে। প্রতিবেদনে ১৫৫টি সুখী দেশের ওই তালিকা প্রকাশ করা হয়। বিবিসি অনলাইন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

সুখী দেশের তালিকার উপরের দিকে জায়গা করে নিয়েছে ইউরোপের শীত প্রধান দেশগুলো। আর নিচের দিকে স্থান পেয়েছে আফ্রিকা আর মধ্যপ্রচ্যের বিশৃঙ্খল দেশগুলো। এর মধ্যে অন্যতম সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান রয়েছে। সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান কোথায়? তা জানার কৌতুহল এ অঞ্চলের মানুষের বরাবরই থাকে।

তালিকায় দেখা যায়, তুলনামূলকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সুখী দেশ হিসেবে বাংলাদেশকে টপকে গেছে অস্থির রাজনীতির দেশ পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পাকিস্তান ৮০তম স্থানে থেকে সবচেয়ে বেশি সুখী। এরপরেই ১১০তম স্থান নিয়ে দ্বিতীয় সুখী দেশ বাংলাদেশ। ১২২তম স্থান নিয়ে তৃতীয় ভারত। এছাড়া তালিকায় নেপালের অবস্থান ৯৯তম, মিয়ানমার ১১৪তম, শ্রীলঙ্কার অবস্থান ১২০তম। তবে, সবচেয়ে অসুখী হিসেবে চিহ্নিত হয়েছে ১৪১তম স্থানে থাকা আফগানিস্তান। এই রিপোর্টের জন্য প্রতি বছর ১৫০টি দেশের প্রত্যেকটিতে ১ হাজারেরও বেশি মানুষকে একটি সোজা, আপেক্ষিক প্রশ্ন করা হয়। এবার ১৫৫টি দেশকে নিয়ে করা হয়েছে রিপোর্টটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।