৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

দক্ষিণ আফ্রিকা জুজু কাটাতে পারবেন তামিম

দেশ কিংবা দেশের বাইরে, তামিম ইকবালের ব্যাট হাসলে হাসে বাংলাদেশও। নিজের ঘরে অবশ্য অনেকেই দাপট দেখাতে পারে, পরের ডেরায় দেখাতে পারে ক’জন? এই একটা জায়গায় গলা উঁচু করেই কথা বলতে পারবেন তামিম ইকবাল। সাদা পোশাকে দেশের চেয়ে যে দেশের বাইরেই বেশি উজ্জ্বল বাঁ-হাতি এই ওপেনারের ব্যাট!

৫১ টেস্টের ক্যারিয়ারে তামিম রান করেছেন ৩৯.৬৫ গড়ে ৩৮৪৭ রান। দেশের মাটিতে ৩২ টেস্টে গড় ৩৯.৬১ করে। বিদেশের মাটিতে যেন আরও উজ্জল। দেশের চেয়েও এগিয়ে তার রান তোলার গড়। ১৯টি অ্যাওয়ে টেস্টে তামিমের ব্যাটিং গড় ৩৯.৭২ করে।

অস্ট্রেলিয়া, ভারত কিংবা পাকিস্তানের মত টেস্ট ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এই গড়টা চল্লিশেরও উপরে। ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে তো একেবারে ঈর্ষা জাগানিয়া। ইংলিশদের বিপক্ষে ছয় টেস্টে ৬১.৩৩ গড়ে রান করেছেন দেশসেরা এই ওপেনার। ব্যতিক্রম শুধু দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামলেই কি যেন এক অজানা জুজু ঘিরে ধরে এই ব্যাটসম্যানকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় টেস্টে তামিমের ব্যাটিং গড় মাত্র ১৬.৬০। প্রোটিয়াদের মাটিতে সেটা একটু বেশি। তাও সন্তোষজনক নয়। মাত্র ১৯.৮০ করে। তামিম অবশ্য এই একটা ব্যাপারে প্রতিবাদ জানাতে পারেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খুব একটা খেলার সুযোগই হয়নি তার। খেলেছেন মাত্র দুটি টেস্ট, সেটাও সেই ২০০৮ সালে।

সে সময় বয়স, অভিজ্ঞতা দুই-ই কম ছিল তামিমের। এখনকার তামিমের সঙ্গে সেই অপরিপক্ক তামিমকে মেলানো ভুল হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ ইতিহাসগড়া টেস্ট জয়ের দিকেই তাকিয়ে দেখুন! ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে পড়া পিচে দুই ইনিংসেই সত্তোরোর্ধ রান করেছিলেন তামিম। এবার এই ছন্দটা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেনে নেয়ার পালা!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।