১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ছাত্রলীগ কর্মী আসিফের ব্যাতিক্রমী উদ্যোগ

থেমে নেই ছাত্রলীগ: গভীর রাতেও মূমুর্ষ রোগী নিয়ে ছুটছে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে । এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ছাড়িয়েছে পাশাপাশি বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও ।আক্রান্তের দিক দিয়ে বর্তমানে চীনকেও ছাড়িয়েছে বাংলাদেশ।দেশের এমন ক্রান্তিলগ্নে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ দেশে করোনা মহামারীর শুরু থেকেই মাঠে আছে ছাত্রলীগ । বিভিন্ন ধরণের ইতিবাচক কাজ করে ইত্যিমধ্যে সারাদেশে সুনাম অর্জন করেছে ছাত্রলীগ ।টেকনাফ থেকে তেতুঁলিয়া বসে নেই ছাত্রলীগের একটি কর্মীও।

তারই ধারবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারেও থেমে নেই ছাত্রলীগ । মহামারী করোনার শুরু থেকেই মাঠে আছে কক্সবাজারের প্রত্যেকটি ছাত্রলীগের কর্মী । কিন্তু এইবার ব্যতিক্রমধর্মী একটি উদ্যােগ হাতে নিলো কক্সবাজার পৌর ছাত্রলীগের আওতাধীন ৪নং ওয়ার্ড ছাত্রলীগ ( উত্তর ) শাখা ।

সনাক্ত বিবেচনায় সারাদেশের ৬৪টি জেলার মধ্যে বর্তমানে চার নাম্বারে অবস্থান পর্যটন নগরী কক্সবাজারের । কক্সবাজারে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে । যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কক্সবাজার পৌরসভায় ।এরই মাঝে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডকেই রেড জোন ঘোষনা করেছে জেলা প্রশাসন । রেড জোনে প্রত্যেক ওয়ার্ড আর প্রধান সড়কে জরুরী যানবাহন ছাড়া সকল ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন ।

কিন্তু এরই মাঝে হাসপাতালে জরুরী রোগি নিয়ে যেতে বিনা খরচে জরুরী যানবাহন সেবা চালু করেছে ৪নং ওয়ার্ড ছাত্রলীগ( উত্তর) । অত্র ওয়ার্ডে জরুরী হাসপাতালে রোগি নিয়ে যেতে ৫ থেকে ১০মিনিটের মধ্যেই রোগির জন্য গাড়ি পৌছে দিচ্ছে তারা। অনেক সময় তারা নিজেরাই রোগিদের হাসপাতালে পৌছায় দিয়ে আসছে । জরুরী প্রয়োজনে ১০টি টমটম রেখেছে তারা । গভীর রাতে রোগি নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে তারা।ইত্যিমধ্যেই বেশ কয়েকজন মূমুর্ষ রোগিসহ দশজনের অধিক রোগিদের জরুরী হাসপাতালে পৌছে দিয়ে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে তারা।

এই প্রসঙ্গে অত্র এলাকার বাসিন্দা সাংবাদিক আবুল হাশেম জানান, গত ১০ই জুন হঠাৎ করে আমার স্ত্রীর বুক ব্যাথা বেড়ে যাওয়ার হাসপাতালে নিতে লকডাউনের কারণে যানবাহন না পেয়ে দিশেহারা আমি। হঠাৎ আমার এক ভাগীনা অত্র ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতিকে ফোন করলে ফোন করার ৫মিনিটের মধ্যেই টমটম নিয়ে ছাত্রলীগ হাজির হয় আমার বাড়ির সামনে।দ্রুত সময়ে হাসাপাতালে পৌছাতে পারায় আমার স্ত্রী বিপদ মুক্ত হয় ।দ্রুত তাদের এই সেবাটি পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

এ বিষয়ে অত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম জানান, আমরা রাজনীতি করি মানুষ ও মানবতার জন্য। করোনাকালীন এই  সময়ে এলাকার মানুষের বিপদে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।