১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর সমাবেশ নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কার্যকর হবে কি না- এমন প্রশ্নেরও জবাবে মন্ত্রী বলেন, ছাদহীন যে কোনো জায়গাই হচ্ছে উন্মুক্ত স্থান। সুতরাং যেখানেই এমন জায়গা আছে, সেখানে অনুষ্ঠান করা যাবে না।
মন্ত্রী বলেন, ওই রাতে গোটা শহরেই নিরাপত্তা বাড়ানো হবে। গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মোতায়েন থাকবে অতিরিক্ত পোশাকধারী পুলিশ। আর কূটনীতিক এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা।
থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থেকে সরকার এসব ব্যবস্থা নিচ্ছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এ ধরনের কোনো তথ্য নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নববর্ষকে আমন্ত্রণ জানাতে ওই রাতে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। আর ওই রাতে সকল মদের দোকান বা বার বন্ধ থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।