৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ত্রান নিয়ে পথে পথে কক্সবাজার জেলা প্রশাসক

ইমাম খাইর, 
কক্সবাজারের পথে পথে অসহায়, দরিদ্র, বেকার, ছিন্নমূল মানুষের খোঁজে বের হয়ে গেলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সত্যি অবাক লাগার ব্যাপার।
‘খাবার লাগবে? এখানে শুকনো খাবার আছে। প্যাকেটে রয়েছে চাল।’ এরকম কথা বলে বলে সাধারণ মানুষের হাতে হাতে খাবার সামগ্রী তুলে দেন ডিসি।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টা থেকে প্রায় অাড়াই ঘন্টা পর্যন্ত শহরের কলাতলী, সুগন্ধা পয়েন্ট, সাগরপাড়, লাবনি পয়েন্ট, হলিডে মোড়ে খোঁজে খোঁজে রিক্সাওয়ালা, টমটম চালক, শ্রমিক, ভ্যান চালক, ভিক্ষুক, কিটকট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
দোকানের বারান্দা কিংবা পথেঘাটে শুয়ে থাকে ছিন্নমূল মানুষকেও খাবার দেন জেলা প্রশাসক। তাতে বেশ তৃপ্তি অনুভব করেন তিনি।
এর আগে সদরের ঝিলংজা পূর্ব লাহার পাড়ায় ঘরেঘরে গিয়ে নিজের হাতে ত্রাণ পৌঁছিয়ে দেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ত্রাণের জন্য বের হতে হবে না। আমরা ঘরে ঘরে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছিয়ে দেব।

জেলা প্রশাসক বলেন, আপাততঃ প্রতি পরিবারে ২০ কেজি করে চাল দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু মাত্র। ওয়ার্ডে ওয়ার্ডে সংশ্লিষ্টতা জনপ্রতিনিধিদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
পার্শ্ববর্তী কোন অসহায় দরিদ্র মানুষ কষ্টে আছে কিনা খোঁজ নিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অনুরোধ করেন জেলা প্রশাসক।

একই দিন হোটেল মোটেল জোনে (জাম্বুর মোড়) ফায়ার সার্ভিসের সহায়তায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল অাফসার, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার, সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।