১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ত্রাণ নিয়ে অনিয়ম করলে কেউ রেহায় পাবে না: মায়া


ত্রাণ ও দূর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রম বলেছেন, ঘূর্ণিঝড় রোমায় আক্রান্তরা কেউ না খেয়ে থাকবে না। তাদের প্রত্যেকের খাবার দাবার এবং স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। তবে ত্রাণ নিয়ে কেউ যদি অনিয়ম করে তাদের কেউ রেহায় পাবে না।

আজ রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া ও টেকনাফের বিভিন্ন দূর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

এ সময় দূর্গতদের ধৈর্য্য ধরে সরকারি সহায়তা গ্রহণ করার আহ্বান জানান মোফাজ্জল হোসেন মায়া।

ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ত্রাণ ও দূর্যোগ সচিব শাহ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আজ রোববারও মহেশখালীসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে দুর্যোগমন্ত্রীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।