৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজারে সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি টেকনাফের কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি প্রথমে সেখানকার ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। তিনি মিয়ানমারে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা শোনেন। এরপর নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারীপুরুষদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকী বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জেলা প্রশাসনসহ ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা ‍উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াং হি লি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। বেলা ১২টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। তিনি নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি সোমবার (২০ ফেব্রুয়ারি) চার দিনের সফরে বাংলাদেশ আসেন । মূলত রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সৈন্যদের নির্যাতনের বিষয়টি সরেজমিনে শুনতেই তিনি বাংলাদেশে এই সফরে আসেন বলে জানা গেছে।

এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে মিয়ানমার সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিনি কথাবার্তা বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।