মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার পৌর ৬নং ওয়ার্ডের কর্মী সভায় মুজিব চেয়ারম্যান

তৃণমূলের কর্মীরাই হচ্ছে সংগঠনের মূল চালিকা শক্তি

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, বিএনপির শাসন আমল মানেই সারি সারি লাশ, শত শত মানুষ পুড়িয়ে মারা। আর লুটপাটের অপর নাম বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে ভয়ংকর অমানিশায় দেশ পতিত হবে। খালেদা জিয়া আন্দালনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অর্জনকে নস্যাত করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হলে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সাধরণ মানুষকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন টুয়েন্টি- টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে হবে। মুজিব চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করুন কারণ তৃণমূলের কর্মীরাই হচ্ছে সংগঠনের মূল চালিকা শক্তি।
৬ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ৬নং ওয়ার্ডের ইউনিট কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৬নং ওয়ার্ডের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, এড. বাবুল দাশ, রফিক মাহমুদ, ইউসুফ বাবুল, শুভদত্ত বড়ুয়া, এবি ছিদ্দিক খোকন, নুরুল আলম পেঠান, গুরা মিয়া সিকদার ও রাজিব দাশ। এসময় উপস্থিত ছিলেন- মো. ইলিয়াস, জাফর আলম, নুরুল আমিন, কামাল পাশা, জানে আলম সিকদার, আফলাতুন সিকদার, আহামুুদুর নাদু, হিমাংশু বড়ুয়া, মো. সোহেল, মো. বাদশা, সন্তোষ দাশ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, ওসমান, মদন বড়ুয়া, হেমন্দ্র বড়ুয়া, লিটন বড়ুয়া, চন্দন দাশ, তোহাইলসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন