মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

তুলাবাগান হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই নারী আটক

শেয়ার করুন


কক্সবাজার শহরের কাছাকাছি লিংকরোড এলাকা থেকে তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৯৬৫ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে। মঙ্গলবার বিকেল ৩ টায় তাদেরকে আটক করা হয়।

রামু তুলাবাগান হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ কক্সবাজার সময় ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক হয়।


আটককৃতরা হলো- উখিয়ার থাইংখালি এলাকার রশিদ আহমদের স্ত্রী তৈয়বা আকতার ও চকরিয়া মালুমঘাট এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াছমিন আকতার। তাদের কাছ থেকে ৩৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ওরা গাড়িতে উঠার জন্য লিংকরোড অপেক্ষা করছিল। তাদেরকে কক্সববাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন