মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার

শেয়ার করুন

মার্চ হতে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে বলে বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতি দিয়েছে। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এই প্রতিবেদন প্রকাশ করা হয়। পরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবৃতিতে করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়—প্রকৃত ঘটনা আরো অনেক বেশি, সংবাদমাধ্যমে নারী নির্যাতনের আংশিক কিছু খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা যায়, ২৬৭ জন নারী এবং ২১৩টি মেয়েশিশু নির্যাতনের শিকার হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে—করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় পার করছে। অর্থনৈতিক টানাপোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্নতা ও অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস ঘটনা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে পরিবারের নারী শিশুদের ওপর।

সূত্রঃ ইত্তেফাক

শেয়ার করুন