৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তালেবান নেতাকে হত্যা করল আইএস

পাকিস্তানের পেশোয়ারে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের হাতে নিহত হয়েছেন আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা। এ সময় নিহত হন তালেবানের অপর দুই সদস্য।

স্থানীয় সময় শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য দেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ বলেন, গত বৃহস্পতিবার পেশোয়ারের উপকণ্ঠে আইএস সদস্যদের আক্রমণে মৌলভি দাউদ নামের এক তালেবান নেতা নিহত হয়েছেন। এ সময় আরো দুই তালেবান নেতা নিহত হন। দাউদ আফগানিস্তানের লোগার প্রদেশে থাকতেন। তবে মাঝেমধ্যেই তিনি পাকিস্তানে যেতেন।

এদিকে, শুক্রবার আইএসের নিজস্ব সংবাদ সংস্থা আমাকে এই হত্যার দায় স্বীকার করেছে আইএস। এর আগেও পাকিস্তানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে আইএস। তবে পাকিস্তানের ভেতরে আইএসের কোনো ঘাঁটি নেই বলে বারবারই দাবি করে আসছে পাকিস্তান।

সিরিয়া ও ইরাক আইএসের মূল ঘাঁটি হলেও আফগানিস্তানে তাদের বেশ প্রভাব রয়েছে। তবে প্রায়ই সেখানে তাদের তালেবানসহ আফগান ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বাধার মুখোমুখি হতে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।