মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

তাবে কি বার্সা ছাড়ছেন মেসি?

শেয়ার করুন

গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হঠাত্‍ করে যেন বার্সেলোনার ফুটবল ফ্যানদের একটু বেশি টেনশনে থাকতে দেখা যাচ্ছে৷ আর সেটা পুরোটাই লিওনেল মেসিকে ঘিরে৷ জানা যায়, বার্সেলোনার পক্ষ থেকে নতুন মরশুমের জন্য আর্জেণ্টাইন তারকাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি হননি তিনি৷ তাহলে কি তিনি ক্লাব ছাড়ছেন? এমন প্রশ্ন এখন ঘুরছে বার্সা ফ্যানদের কাছে৷

বার্সেলোনার সঙ্গে মেসির চলতি চুক্তি শেষ হচ্ছে ২০১৭ সালের শেষে৷ তারপর ইচ্ছা হলে বার্সেলোনা থেকে চলে যেতে পারেন তিনি৷ সেরকম পরিস্থিতি হলে আগে থেকে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করে ফেলতে পারেন৷ যা কার্যকর হবে ২০১৮ সালের জানুয়ারি থেকে৷

জানা গিয়েছে, আগামী মরশুমে মেসিকে ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু মেসি তাতে রাজি হননি মেসি৷ তিনি নতুন চুক্তিতে ৪৫ মিলিয়ন পাউন্ড বেতন চেয়ে বসে রয়েছেন৷ মেসির বাবাই তাঁর এজেণ্ট৷ তিনি নিয়মিত বার্সেলোনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন৷

তিনি রাখঢাক না করে বলে দিয়েছেন, হাতে যথেষ্ট সময় রয়েছে৷ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না৷ কথাবার্তা চলছে৷ দেখা যাক কী হয়৷ যা পরিস্থিতি তাতে ক্লাবের প্রস্তাবে মেসির মন না গললে পরের মরশুমে ন্যু ক্যাম্পে নাও দেখা যেতে পারে এলএম টেনকে। ভেঙে যেতে পারে মেসি-নেইমার-সুয়ারেজের এমএনএস ত্রয়ী।

শেয়ার করুন