২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

তাজমহলে ছয় ফুট লম্বা সাপ!

এক অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে হুলুস্থুল বেধে গেল আগ্রার তাজমহলে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ছয় ফুট লম্বা একটি সাপ একটু স্বস্তি পেতে ঢুকেছিল তাজমহলের পানি পরিশোধনাগারের শীতলীকরণ অংশে। সেটা দেখে পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি করেন এদিক-সেদিক।

তবে এক ঘণ্টার চেষ্টার পর ‘র‍্যাট স্নেক’ জাতের সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। এই ‘অতিথি’ অবশ্য কারও কোনো ক্ষতি করেনি। তীব্র গরমে ঠান্ডা জায়গা খুঁজতে খুঁজতে সাপটি আশ্রয় নেয় ১৭ শতকের এই স্মৃতিস্তম্ভের ভেতর। পর্যটকদের আতঙ্ক, চিৎকার-চেঁচামেচিতে এগিয়ে আসে তাজমহলের প্রত্নতাত্ত্বিক দল। তারা তাৎক্ষণিক সাহায্যের জন্য খবর দেয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে।

তাজমহলের প্রত্নতাত্ত্বিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মুনাজ্জার আলী জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে তাজমহলে চারটি পানির প্ল্যান্ট আছে। তার একটির কাছে ওই সাপ নজরে আসে পর্যটকদের। তাৎক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।