২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ২দিনের সফরে কক্সবাজারে

বিশেষ প্রতিবেদকঃ

২দিনের সফরে কক্সবাজার এসেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-কে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, এডভোকেট সুলতানুল আলম প্রমুখ।

শুক্রবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় কক্সবাজার বেতার কেন্দ্র ও গেস্ট হাউস পরিদর্শন করবেন মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। একইদিন সকাল ১১টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ড. হাছান মাহমুদ এক সভায় মিলিত হবেন। একইদিন বিকেল ৫ টায় মন্ত্রী ড. হাসান মাহমুদ বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

এসব তথ্য মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ জারিফ নাজমুল হাসান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

প্রসঙ্গত, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে পরপর তিনবার সদস্য নির্বাচিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।