মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী ও বিভাগীয় ব্র্যান্ডিং মেলা শুরু

শেয়ার করুন

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী ও বিভাগীয় ব্র্যান্ডিং মেলা ২০১৭। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে উদ্ভাবনী কর্মকাণ্ডে ব্যাপক প্রচার ও জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ।

শনিবার সকালে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্ধুদ্ধ করা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণের অংশীদারিত্ব বাড়াতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, ঢাকা বিভাগের অধীনে ১৩টি জেলার জেলা প্রশাসকগণ, এটু আই এর কর্মকর্তা নইমুজ্জামান মুক্তা।

মেলায় ঢাকা বিভাগের অধীনে ১৩টি জেলা থেকে সরকারের বিভিন্ন অফিসের ৫০টি স্টল অংশগ্রহণ করে।

২৭ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

 

শেয়ার করুন