২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার শাহ আলী থানার বিক্রমপুর এলাকা থেকে ৯ম শ্রেণী পড়ুয়া অপহৃত এক শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাব।
অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানালে কক্সবাজার র‍‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আলীম মির্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী থানার জলক্ষীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
মো. কামরুজ্জামান জানান, ৯ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী গ্রামের বাড়ি থেকে আত্মীয়ের বাড়ী ৩নং সিমসন রোড, বিক্রমপুর গার্ডেন সিটি, ব্লক-বি, ফ্লোর-১০, সদরঘাট ঢাকায় বেড়াতে যায়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সময় বাসা থেকে বের হয়ে বিক্রমপুর গার্ডেন সিটির নিচে মার্কেটে গেলে আলীম মির্জা শান্ত’সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন ভিকটিমকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার হুমকী ও ভয়-ভীতি দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর থেকে ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে র‍‍্যাব-১৫, কক্সবাজার এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রোববার রাতে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍‍্যাবের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।