মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনায় টেকনাফের পথে প্রান্তে ওসি প্রদীপ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে আলোচিত সীমান্ত শহর টেকনাফে মাদক, চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভুমিকার পর এবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনায় টেকনাফের পথে প্রান্তে নেমেছেন ওসি প্রদীপ কুমার দাশ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের প্রায় ১০ টি পয়েন্টে ডেঙ্গু প্রতিরোধে প্রচারনায় চালান তিনি। ওই দদিন সকালে থানা প্রাঙ্গণ হতে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্তর কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর-বাড়ি, ডেঙ্গুর বিস্তার রোধ করি এই শ্লোগানকে সামনে রেখে পরিষ্কার –পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক র‌্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত র‌্যালীতে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ আলম বাহদুর, সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,থানা পুলিশের কর্মকর্তারা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি/সম্পাদকসহ সদস্যবৃন্দরা অংশ নেন।

এছাড়া ওসি প্রদীপ কুমার দাশ টেকনাফের জালিয়া পাড়া চৌধুরীপাড়া পল্লান পাড়া গোদার বিল সাবর্রাং টেকনাফ সদরে প্রচারনা চালান।

শেয়ার করুন