২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ডুলাহাজারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় মাইক্রোবাস ও তেলবাহী ভাইসারের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।সে টাঙ্গাইলের গোপালপুরের এমরান হোসেনের পুত্র জিম বাবু (১৫)। এই ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম উদ্দীন জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাস ও কক্সবাজারমূখী তেলবাহী ভাউসার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে মাইক্রোবাসটিতে থাকা এক যাত্রী নিহত হয় এবং আহত হয় ১০ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেলিম উদ্দীন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।