২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ডুলাহাজারা বাজারে ডাকাতদের গুলি, গুলিবিদ্ধ ১


ডুলাহাজারা বাজারে ডাকাতদের গুলিতে নুরুল কবির নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের বাড়ী রংমহল গ্রামে। এ ঘটনাটি ঘটেছে গত ২৭ ডিসেম্বর রাত ১টায়।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারের নৈশ প্রহরী বাবুল ও মরকজ রোডে গেইট ডাককারীর প্রতিনিধি নুরুল কবির ২৭ ডিসেম্বর রাতে মরকজ রোডস্থ লাল মিয়া মার্কেটের সামনে গল্প করছিল। এ সময় বাজারে একটি ছারপোকা গাড়ী ঘুরাফেরা করছিল। গাড়ীটির গতিবিধি সন্দেহ হওয়ায় নুরুল কবির গাড়ীটির পাশে গিয়ে দেখার চেষ্টা করলে গাড়ীটিতে থাকা ১০-১২ জন মুখোশধারী লোকজন দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়। এ সময় তিনি হাউমাউ করে চিল্লাচিল্লি করলে বাজারের নৈশ প্রহরী ও অন্যান্য লোকজন গাড়ীটির দিকে এগিয়ে যায়। ডাকাতরা তাদের উদ্দেশ্যে পর পর ২রাউন্ড গুলি বর্ষণ করলে উপস্থিত লোকজন পিছু হটে। ফলে ডাকাতবাহী গাড়িটি পূর্ব দিক হয়ে ফাঁসিয়াখালীর দিকে চলে যায়। গুলিবিদ্ধ যুবক নুরুল কবিরকে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সারা রাতভর ডুলাহাজারা বাজার ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে। একই রাতে ডুলাহাজারা রংমহলের পূর্ব পাশে লাগোয়া লামা ফাঁসিয়াখালীর বগাইছড়ীর নাছির মাস্টারের বাড়ী থেকে অস্ত্রের মূখে ৪টি গরু ১টি গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে । এ নিয়ে ডুলাহাজারা বাজার ব্যবসায়ীদের মাঝে চলছে ডাকাত আতংক ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।