২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ডুলাহাজারা বাজার থেকে ৩৮৯ বস্তা ইউরিয়া সার জব্দ ঃ ডিলার পলাতক

ডুলাহাজারা বাজার থেকে ৩৮৯ বস্তা ইউরিয়া সার  জব্দ করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম। অভিযান টের পেয়ে দোকানের মালিক সার ডিলার বিজয়  রঞ্জন দে পালিয়ে যেতে সক্ষম হয়।
চট্টগ্রাম বিভাগের জন্য বিক্রি নিষিদ্ধ ইউরিয়া ছোট দানা সার  ডুলাহাজারা মরকজ রোডের সার ডিলার  বিজয় রঞ্জন দে শনিবার গভীর রাতে ৪ শত সারের বস্তা এক সাবেক চেয়ারম্যানের গোদামে মজুদ করে রাখে। গোপন সূত্রের সংবাদ পেয়ে কৃষি বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে চকরিয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহী উদ্দীন ও ডুলাহাজারা কৃষি বিভাগের উপ সহকারী কর্মকর্তা বজলুল করিম কুতুবীর সহযোগিতায় চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলামের নেতৃত্বে ১৮ ডিসেম্বর বিকাল ২টায় উক্ত গোদামে তল্লাসী চালিয়ে  ৩৮৯ বস্তা চোট দানা ইউরিয়া সারের বস্তা জব্দ করে। অবশ্যই অভিযান টের পেয়ে সারের ঢিলার বিজয় রঞ্জন দে গাঁ ঢাকা দেয়। এ সময় দোকানের কর্মচারী থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম গুদামের চাবি নিয়ে ডুলাহাজারা ইউ.পি চেয়ারম্যান নুরুল আমিনের জিম্মায় দেয়। পরে বিকাল ৪টায় চেয়ারম্যানের উপস্থিতিতে উক্ত সারের বস্তাগুলো একটি ট্রাকে র্ভতি করে চকরিয়া উপজেলায় নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।