মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ডিভাইন পার্ক রাখাইন ক্রিকেট লীগ’র ফাইনাল ২৫ ফেব্রুয়ারী

শেয়ার করুন

ডিভাইন পার্ক রাখাইন ক্রিকেট লীগের কাঙ্খিত ফাইনাল খেলা কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২৫ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হল রুমে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী মাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ, নির্বাহী সদস্য রাশেদ হোসাইন নান্নু, আমিনুল ইসলাম মুকুল ও ডিভাইন পার্ক কমিউনিটি সেন্টারের কর্ণধার সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন। ফাইনালে মুখোমুখি হবে রামু ওয়ারিয়র্স বনাম রাখাইন ফেইসবুক ক্লাব। এতে সংশ্লিষ্ঠ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজককারী সংগঠন রাজধানী ফ্রেন্ডস সার্কেল এর আহবায়ক এম.এ আজিজ রাসেল ও সদস্য সচিব ওয়াসিম মাহমুদ অভি।

শেয়ার করুন