৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ডিবি’র অভিযানে পৌনে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌনে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা অনুমান সাত ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি টিম শহরের লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন খাড়েরা গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে শাহীন মিয়া (২২) কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে প্রায় পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত শাহীন ইতিপূর্বে মাদক সহ পুলিশের হাতে গ্রেফতার করে কারাবাস করে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে মর্মে জানা যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামীকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।