১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ডিপজল এখন সুস্থ, দেশে ফিরবেন বৃহস্পতিবার

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন পুরোপুরি সুস্থ। দীর্ঘ একমাসের বেশি সময় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি দেশে ফিরবেন।

সিঙ্গাপুর থেকে ডিপজলের দেশে ফেরার খবর জানিয়েছেন তার কন্যা ওলিজা মনোয়ার। মঙ্গলবার রাতে ওলিজা বলেন, বাবা এখন পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে বাংলাদেশে ফিরব।

এর আগে ৩০ অক্টোবর দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।