৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ডিজিটাল বাংলাদেশ গঠনে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে-এমপি বদি


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কারন তরুনরাই হবে আগামী দিনে জাতির কর্ণধার। তাদের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধনে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান। সেই সাথে মাদকের বিরুদ্ধে শিক্ষিত সমাজকে ভূমিকা রাখারও আহবান জানান।


তিনি শনিবার টেকনাফে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় ও সাবরাং উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরনের পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, উপজেললা চেয়ারম্যানে জাফর আহমদ, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ বাহাদুর প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।