মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডায়াবেটিক হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগির চিকিৎসা সেবা প্রদান

শেয়ার করুন

 


মঙ্গলবার ছিল ডায়াবেটিক সচেতনতা দিবস। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী এদিন। এবার ছিল সমিতির ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্টা বার্ষিকীর দিন ডায়াবেটিস সচেতনতা দিবস হিসাবে সারাদেশে উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে কক্সবাজার ডায়াবেটিক সমিতি পরিচালিত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে তিন শতাধিক ডায়াবেটিক রোগি বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। হাসপাতালটির জেষ্ঠ্য মেডিকেল অফিসার ডাঃ এম নকরেক এবং ডাঃ আই,ই রোমানা আফরোজ বানু ডায়াবেটিক রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধ প্রদানে অংশ গ্রহন করে দেশের অন্যতম ঔষধ কোম্পানী যথাক্রমে স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ, এ্যাকমি, ক্যামিকো, পপুলার, এরিসটোফার্মা, হোয়াইট হর্স, নিপ্রো জেএমআই ও এসিআই। মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় ছিলেন কক্সবাজার ডায়াবেটিক সমিতির সহ সভাপতি এডভোকেট পীযুস কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ, সমিতির অন্যতম কর্মকর্তা খোরশেদ আলম ও আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা রাজবিহারী চৌধুরী ও মোহাম্মদ নুরুল কবির সহ হাসপাতালের কর্মীগন।

শেয়ার করুন